শ্রী: শ্রীমতে শঠকোপায় নমঃ শ্রীমতে রামানুজায় নমঃ শ্রীমদ বরবরমুিনয়ে নমঃ

শ্রীবৈষ্ণব সম্প্রদায়ে শ্রীরামায়ণকে একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র রূপে প্রকাশ করা হয়েছে। এতে ভগবান, শ্রীমহালক্ষ্মীজি এবং তাঁদের ভক্তদের মহিমাকে অত্যন্ত মনোহর রূপে দেখানো হয়েছে। কারণ এতে শরণাগতির সিদ্ধান্ত খুব স্পষ্টভাবে প্রকট হয়েছে, তাই একে শরণাগতি শাস্ত্র রূপে প্রকাশ করা হয়।
শ্রীমহালক্ষ্মীজির পূজনীয় বর, শ্রীমন্নারায়ণ ভগবান দেবতাদের প্রার্থনা স্বীকার করেছিলেন এবং এই ভৌতিক সংসারে চক্রবর্ত্তী দশরথের দিব্য পুত্র রূপে অবতার গ্রহণ করেছিলেন। এইভাবে অবতীর্ণ হয়ে, তিনি মানুষের মধ্যে থেকেও শুভ গুণে যুক্ত হয়ে রইলেন। সাধারণত বলা হয়ে থাকে যে ব্যক্তির মহিমা তাঁর গুণের দ্বারা হয়। পক্ষান্তরে, তিনি (শ্রীরাম) তো আগে থেকেই সর্বোচ্চ ভগবান, যিনি সমগ্র সংসারের সৃষ্টি করেন, রক্ষা করেন, সংহার করেন, সঠিক পথ দেখান এবং সমস্ত নিবাসী তথা প্রাণীদের মুক্তি প্রদান করেন; কিন্তু শ্রীরামাবতারে এই সংসারের মানুষের জন্য তাঁর গুণাবলি এবং সৌন্দর্যের কারণে তিনি মহিমান্বিত হলেন এবং পূজনীয় হয়ে উঠলেন। শ্রীরামের দিব্য ইতিহাসকে বাল্মীকি ভগবান অত্যন্ত সুন্দরভাবে আদি কাব্য রূপে প্রস্তুত করেছেন। বাল্মীকি ভগবান, যাঁর ওপর ব্রহ্মাজির আশীর্বাদ রয়েছে, তিনি ভগবানের প্রতিটি কার্যকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। একেই শ্রীরামায়ণ নামে জানা যায়। আচার্য পরম্পরায়, পরম দয়ালু শ্রীপেরিয়বাচ্চান পিল্লাই (শ্রী কৃষ্ণ) স্বামীজি, যাঁকে ‘ব্যাখ্যান চক্রবর্ত্তী’ রূপে মহিমান্বিত করা হয়, তাঁর দ্বারা শ্রীরামের ইতিহাস বর্ণনা করে একটি সুন্দর গদ্য প্রবন্ধ রচনা করা হয়েছে, যার নাম ‘পাসুরপ্পডী রামায়ণ’, যা আলবরদের পাসুরসমূহের দিব্য শব্দ/বাক্যাংশ দ্বারা গঠিত হয়েছে। এই প্রবন্ধ অনুসরণ করে, আমরা এখানে শ্রীরামের লীলাসমূহ এবং তাঁদের তত্ত্বের আনন্দ লাভ করি।
- বাল কাণ্ড
- অযোধ্যা কাণ্ড
- আরণ্য কাণ্ড
- কিষ্কিন্ধা কাণ্ড
- সুন্দর কাণ্ড
- যুদ্ধ কাণ্ড
- সমাপন
অডিয়েন্ সপ্তর্ষি রামানুজ দাস
তথ্যসূত্র – https://granthams.koyil.org/srirama-leela-hindi/ , https://granthams.koyil.org/srirama-leela-english/
প্রমেয় – https://koyil.org
প্রামাণ্য – http://srivaishnavagranthams.wordpress.com
প্রমথা – https://acharyas.koyil.org
শ্রী বৈষ্ণব শিক্ষা/বাল-বালিকা পোর্টাল – https://pillai.koyil.org